কিভাবে স্বপ্ন দেখলে সফল হওয়া যায়?
কিভাবে স্বপ্ন দেখা উচিৎ ?
এ.পি.জে. আবুল কালাম আজাদের মতে,"সেটা স্বপ্ন নয় যা তোমরা ঘুমিয়ে দেখো,স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয়না।"প্রতিটি মানুষ তার স্বপ্নের সমান বড়,,সুতরাং বুঝাই যাচ্ছে যে প্রত্যেক মানুষ স্বপ্নের মাধ্যমেই নিজেকে প্রস্তুত করে।স্বপ্ন দেখতে না জানলে মানুষ বড় হতে পারেনা।তাই জীবনের স্বপ্ন দেখতে হবে।কারণ সেই স্বপ্নগুলোই আপনার লক্ষ্য বা উদ্দেশ্য
আমাদের যদি কোন স্বপ্ন না থাকে তাহলে আমাদের নির্দিষ্ট কোন লক্ষ্য থাকবে না,,লক্ষ্য ছাড়া জীবনে কোনকিছুই অর্জন করা সম্বভ নয়।একটা পাগল যেমন লক্ষ্য ছাড়া এ পথ থেকে ও পথে হেটে বেড়ায়,স্বপ্ন ছাড়াও আমরা সেরকম ভাবেই চলি।তাই আমাদের নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে স্বপ্ন দেখা প্রয়োজন।এবার আসি একটা উদাহরণে,"আমি করোনার লকডাওনে বাড়িতে গেলাম,সেখানে এলাকার কিছু ছেলেদের সঙ্গে দেখা হতো যারা সদ্য এসএসসি পরীক্ষা দিয়েছে,,তো আমি দু একজনকে জিজ্ঞেস করলাম,"তোমাদের পরবর্তী ইচ্ছা কি?তারা দুজনেই উত্তর দিল পুলিশ হওয়া,,আমি বললাম পুলিশের কোন পদ?ওরা উত্তরে বলল যে আপাতত কন্সটেবল।বাহ কি স্বপ্ন তাদের দেখলেন?আসলে তাদের এই স্বপ্নটাই কেও দেখিয়েছে বলেই তারা এই চাকরির কথা বলছে।আমি ত ভেবেছিলাম তারা হয়তো বলবে ভালো একটা কলেজে ভর্তি হবে তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রিপারেশন নিবে,কিন্তু এ বিষয়ে তাদের কোন ধারণা নেই।কারণ তাদের এমন স্বপ্ন নেই,আর স্বপ্ন থাকবে কোত্থেকে? জন্মের পর পরেই প্রতিটি মানুষ কে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেখিয়ে শিখাতে হয়।তারা চারপাশে যা দেখে তাই করে,কারণ সে বিষয়েই তাদের ধারণা সীমাবদ্ধ। আজ যদি সেই ছেলেগুলোকে কেও একজন বিশ্ববিদ্যালয় সম্পর্কে বুঝাতো মেডিকেল কলেজ সম্পর্কে বুঝাতো তাহলে অবশ্যই তাদের মধ্যে সেই স্বপ্ন টা লালিত হতো।তাই আমাদের সকলের উচিৎ আশেপাশের মানুষগুলো কে সঠিক স্বপ্ন দেখানো।জীবনে উন্নতি করতে কী কী করা লাগে সে বিষয়ে বুঝানো তবেই একটা দেশের উন্নতি সম্ভব।
ধন্যবাদ সবাইকে
মিলন শেখ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
